• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিজয় মিছিল না করে দোয়া ও মোনাজাতের নির্দেশ তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ এ.এম.
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে দলের সাংগঠনিক সব পর্যায়ের নেতাদের নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) বাদ জুম্মা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য তিনি নির্দেশনা দেন। একই সঙ্গে কোথাও কোনো বিজয় মিছিল, সভা–সমাবেশ না করার জন্যও নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাত দিয়ে বিষয়টি জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

ভিওডি বাংলঅ/ সবুজ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের