• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঢাকা-১৩ আসনে জয়ী হয়েছেন বিএনপির ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ এ.এম.
বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তিন হাজারেরও বেশি ভোট পেয়ে তিনি জয় লাভ করেছেন। 

এই আসনের বেসরকারি ফলাফলে ১৩৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে ববি পেয়েছেন ৯০ হাজার ৬০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিক্সা প্রতীকের খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট। অর্থাৎ, তিন হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বহুল আলোচিত ঢাকা-১৩ আসনে জয়লাভ করেছেন ববি হাজ্জাজ। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই ফলাফলের জন্য উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন ববি হাজ্জাজ ও মামুনুল হকের সমর্থকরা। বিভিন্ন কেন্দ্রে ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর থেকেই দেখা গেছে, একে অন্যের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই দুই প্রার্থী।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের