• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ১৮০
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রাপ্ত আসন ৬৬
প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ০

ঢাকা–১৮ আসন

বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের বিজয়

নিজস্ব প্রতিবেদক    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এই বিজয়কে গণমানুষের প্রত্যাশা, আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে উল্লেখ করে বিজয়ী প্রার্থীর পক্ষ থেকে ভোটারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “এই বিজয় আমার একার নয়, কোনো দলের একক সাফল্যও নয়—এটি ঢাকা–১৮ আসনের সর্বস্তরের জনগণের বিজয়। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে আস্থা ও ভালোবাসা প্রকাশ করেছেন, তা আমি আজীবন শ্রদ্ধার সঙ্গে ধারণ করব।”

তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারবৃন্দ, সাধারণ জনগণ, নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনকারী গণমাধ্যমকর্মীদের অবদান এই নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিএনপি প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়, ভোটগ্রহণকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যাঁরা নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্বশীলতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিজয়ী প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “এই রায় আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে, এলাকার উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

ঢাকা–১৮ আসনের সাধারণ ভোটারদের মধ্যেও এই বিজয়কে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনগণের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

শেষে বিজয়ী প্রার্থীর পক্ষ থেকে পুনরায় উল্লেখ করা হয়—এই বিজয় ব্যক্তি বা দলের নয়, এটি জনগণের বিজয়; গণতন্ত্রের বিজয়।

ভিওডি বাংলা/ সবুজ/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্যরাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
মধ্যরাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
বেসরকারিভাবে জামায়াত প্রার্থী বিজয়ী
পাবনা-৩ ও ১ আসন বেসরকারিভাবে জামায়াত প্রার্থী বিজয়ী