• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জনগণকে কনভিন্স করাই বিএনপির ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পি.এম.
বিএনপির নির্বাচন-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা

নির্বাচনী প্রচারণায় জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমর্থন আদায় করাকেই বিএনপির ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে-এ আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিক খালেদ মুহিউদ্দিন-এর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তারেক রহমানকে উদ্দেশ করে খালেদ মুহিউদ্দিন জানতে চান, ‘অভয় দিলে জানতে চাই, নির্বাচনে আপনার দল ২০০-র বেশি আসন (বিএনপি ২০৯ ও শরিকরা ৩টি) পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে—এতগুলো আসন পেতে আপনাদের কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কি না?’

জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। আলহামদুলিল্লাহ, আমরা তাতে সফল হয়েছি। জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর।’

দ্বিতীয় প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেকোনো ভালো কাজ বা লক্ষ্য অর্জন করতে গেলে পরিশ্রম করতেই হয়।’

সংবাদ সম্মেলনের শুরুতে ইংরেজিতে লিখিত বক্তব্য পাঠ করেন তারেক রহমান। পরে বাংলা ভাষায় বক্তব্য দেন এবং দেশি-বিদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-সহ সব দলকে অভিনন্দন জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন—ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান
গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণের প্রস্তুতি বিএনপির
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণের প্রস্তুতি বিএনপির