• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণের প্রস্তুতি বিএনপির

ভিওডি বাংলা ডেস্ক    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া তারেক রহমান–এর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএন মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বরাত দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, দুদিন আগে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির বড় জয় এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের মধ্যে চলমান টানাপোড়েন কমানোর প্রচেষ্টার ইঙ্গিত হিসেবেই এই আমন্ত্রণ পরিকল্পনাকে দেখা হচ্ছে।

হুমায়ুন কবির ডব্লিউআইওএনকে বলেন, "আঞ্চলিক বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা তারেক রহমানের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এই অঞ্চলকে একটি প্রভাবশালী এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। শপথ অনুষ্ঠানে নিমন্ত্রণ পাঠানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের অগ্রাধিকার থাকবে। সময় কম, কিন্তু আমরা আন্তরিক।"

এই সম্ভাব্য আমন্ত্রণকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কূটনৈতিক বার্তা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "যখন আপনি কাউকে আমন্ত্রণ করেন, তখন আশা করেন যে তিনি উপস্থিত হবেন। এটা একটা সদিচ্ছার ইঙ্গিত।"

হুমায়ুন কবির আরও জানান, তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে একটি ‘সুষম নীতি’ অনুসরণ করতে চায়। বহুপক্ষীয় আঞ্চলিক প্ল্যাটফর্ম যেমন সার্ক এবং বিমসটেক–কে কার্যকরভাবে কাজে লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, "আমরা বিশ্বাস করি, এ অঞ্চলকে নিয়ে একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করা সম্ভব।”

ডব্লিউআইওএন আরও উল্লেখ করেছে, বিএনপির নিরঙ্কুশ নির্বাচনী জয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে অভিনন্দনের ধারা অব্যাহত রয়েছে। ২০২৪ সালের অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারের বিজয়কে তারা বাংলাদেশের রাজনীতিতে ‘একটি বড় পরিবর্তন’ হিসেবে বর্ণনা করেছে।

ইতোমধ্যে নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ভারতের সমর্থনের কথা জানিয়েছেন। এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন, “আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য আমি উন্মুখ।”

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী