• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মির্জা ফখরুল ইসলাম আলমগীর:

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ

নিজস্ব প্রতিবেদক    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পি.এম.
হোটেল ইন্টারকন্টিনেন্টালে তারেক রহমানের সংবাদ সম্মেলনের পূর্বে স্বাগত বক্তব্য দেন মির্জা ফখরুল-ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তা দল যেমন ঐক্যবদ্ধ, ১৮ কোটি মানুষও ঐক্যবদ্ধ। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তন হচ্ছে উন্নয়নের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, রাজনীতির গণতান্ত্রিকীকরণের পরিবর্তন ও অর্থনৈতিক গণতান্ত্রিক পরিবর্তন।  

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ সম্মেলনের পূর্বে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিকভাবে এবং অর্থনৈতিকভাবে কিভাবে দেশের উত্তোলন ঘটবে এবং এই ডিমান্ড সম্পর্কে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, যিনি বিপুল বটে জনগণের ম্যান্ডেট লাভ করেছেন নির্বাচিত হয়েছেন তিনি তার বক্তব্যে এ বিষয়ে তুলে ধরবেন।

তিনি বলেন,  এক দীর্ঘ সংগ্রামের পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ২০ হাজার নেতাকর্মীকে হত্যা, প্রায় ১৭ শত নেতাকর্মীকে গুম করে দেওয়ার পরে জানুয়ারি ২৪ জুলাই আগস্টে প্রায় ২ হাজার ছাত্র, নারী, শিশুর আত্মহতের পরেই রক্তপাতের পরে আমরা আজকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেয়েছি।

মির্জা ফখরুল বলেন, কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতা, বাংলাদেশের নেতা যিনি কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের মানুষকে একটি পরিবর্তিত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করবেন। আমরা আমাদের হাত দিয়ে তার হাতকে শক্তিশালী করি এবং সেই শক্তির আলোতে সবাই আলোকিত হয়ে আমরা সত্যিকার অর্থেই একটা শান্তির বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ ও গণতন্ত্রের বাংলাদেশ গড়ে তুলি এটাই আমাদের প্রত্যাশা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম