• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চুক্তির মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে পারেন আইজিপি রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ঢাকা-দিল্লি সম্পর্ক কি নতুন ভারসাম্যে ফিরবে? যুবকের ফাঁদে যুবতী সর্বস্বান্ত, আদালতে মামলা মাদক নিয়ে বিরোধ: ছেলেকে জখম ও পিতাকে কুপিয়ে হত্যা যুবদল নেতার দোকান ভাঙচুর, জামায়াতের আমির ও সেক্রেটারি গ্রেপ্তার

রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

পুরো পবিত্র রমজান মাসে দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদেশ অনুযায়ী, রমজান মাসজুড়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষ কার্যক্রম বন্ধ থাকবে। বিস্তারিত আদেশ ও পর্যবেক্ষণ পরে প্রকাশ করা হবে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। ৫ জানুয়ারি সরকারকে এ বিষয়ে আইনি নোটিশ পাঠানো হয়, যা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রেরিত হয়।

রিটে উল্লেখ করা হয়, “বাংলাদেশের অধিকাংশ জনগণ মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি দীর্ঘদিনের প্রথা ও রীতি রয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী, আইন ও স্বীকৃত প্রথার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। সে হিসেবে রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত সাংবিধানিক ভিত্তিহীন।”

রিটে আরও বলা হয়, রমজান মাসে শিশু-কিশোরদের নিয়মিত স্কুলে যাতায়াত ও ক্লাসে অংশগ্রহণ রোজা পালনকে কঠিন করে তোলে, যা ধর্মীয় অনুশীলনে বাধা সৃষ্টি করতে পারে। পাশাপাশি স্কুল খোলা থাকলে শহরগুলোতে যানজট ও নগরবাসীর দুর্ভোগও বৃদ্ধি পায়।

নোটিশের কোনো জবাব না আসায় আদালতের শরণাপন্ন হতে হয়। শুনানি শেষে হাইকোর্ট পুরো রমজান মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ: ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ
১১,৭১৩ জন শিক্ষকের নিয়োগ সুপারিশ প্রকাশ
সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তি: ১১,৭১৩ জন শিক্ষকের নিয়োগ সুপারিশ প্রকাশ
সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশ আজ
সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশ আজ