• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশের বাজারে আজ নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

নিজস্ব প্রতিবেদক    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে ফের মূল্য সমন্বয় করা হয়েছে, ফলে বেড়েছে সোনার দাম। নতুন নির্ধারিত হার অনুযায়ী আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে স্বর্ণ কেনাবেচা চলছে সংশোধিত মূল্যে।

সবশেষ ৯ ফেব্রুয়ারি সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দর ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই ঘোষণায় জানানো হয়, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে এই মূল্য কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকায়। ২১ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা। ১৮ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায়।

সংগঠনটি আরও জানায়, স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির হার কমবেশি হতে পারে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ২৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৮ দফায় দাম বেড়েছে এবং ১০ দফায় কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দর পরিবর্তন হয়েছিল—যেখানে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। ২১ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকায় লেনদেন হচ্ছে।

চলতি বছরে রুপার দাম এ পর্যন্ত ১৭ বার সমন্বয় করা হয়েছে—যার মধ্যে ১০ বার বেড়েছে এবং ৭ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দর মোট ১৩ বার পরিবর্তন করা হয়েছিল; তখন ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন