• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩’শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড় প্রতিনিধি    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পঞ্চগড়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩শ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার পঞ্চগড়ের দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এনায়েত কবিরের পরামর্শে ডিবি সদস্যরা অভিযানটি চালান।

জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর (এসআই) আবু হোসেনের নেতৃত্বে এএসআই আবুল কালাম আজাদসহ একটি দল পঞ্চগড় সদর উপজেলার পৌর এলাকার আনসার ভিডিপি অফিসের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন— দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের পূর্ব ভাউলাগঞ্জ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সালমান হোসেন সোহাগ (২৫)।
টেপ্রীগঞ্জ ইউনিয়নের উপেনচৌকি ভাজনী এলাকার মনোয়ার হোসেনের ছেলে সাগর ইসলাম।বোদা উপজেলার মহিষবাতান এলাকার হাতেম আলীর ছেলে রাকিব হোসেন (২১)।

পুলিশ জানায়, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আটক সাগর ইসলামের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বে একটি মামলা রয়েছে এবং তিনি এর আগে মাদকসহ গ্রেপ্তার হয়ে জেলহাজতেও ছিলেন।

অভিযানকালে তাদের কাছ থেকে ৩শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক এনায়েত কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তারা মাদক কেনাবেচা করছিল। পরে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয় এবং পঞ্চগড় সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের এ অভিযানে মাদক কারবারিদের একটি চক্রের তৎপরতা ভেঙে দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ স্নিগ্ধা খন্দকার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইল-১ আসনের এমপি স্বপনকে মন্ত্রী করার দাবি জোরালো
টাঙ্গাইল-১ আসনের এমপি স্বপনকে মন্ত্রী করার দাবি জোরালো
প্রবাসীর অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মসজিদের উদ্বোধন
ফুলবাড়ী প্রবাসীর অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মসজিদের উদ্বোধন
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর কে হাইকোর্টে তলব
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর কে হাইকোর্টে তলব