• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

পঞ্চগড় প্রতিনিধি    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সোহেল (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আলমগীর (২৫) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় তেঁতুলিয়া–বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল একই এলাকার সামাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়ক পারাপারের সময় বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সোহেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালকও আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং পুলিশকে অবহিত করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, নিহত সোহেল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় জানান, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

মহাসড়কে অসতর্ক পারাপার ও দ্রুতগতির যান চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এ ধরনের প্রাণহানি এড়াতে পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়কে গতিনিয়ন্ত্রণ ও নজরদারি জোরদার করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

ভিওডি বাংলা/ স্নিগ্ধা খন্দকার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী