• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পঞ্চগড়

বিদায়ী সংবর্ধনায় সম্মানিত সিনিয়র জেলা জজ ইমদাদুল হক

পঞ্চগড় প্রতিনিধি    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পি.এম.
বিদায়ী সংবর্ধনায় সম্মানিত সিনিয়র জেলা জজ ইমদাদুল হক। ছবি: ভিওডি বাংলা

পঞ্চগড়ে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমদাদুল হককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি ভবনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মহবুব উল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমদাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হুসাইন মোহাম্মদ ফজলুল বারী, পারিবারিক আদালতের বিচারক নুরুজ্জামানসহ জেলা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন বিচারকবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, জেলা ও দায়রা জজ আদালতের জিপি এম এ বারী, সিনিয়র আইনজীবী মির্জা আমিরুল, গোলাম হাফিজ, এ হাসান প্রধানসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।

সভায় বক্তারা বিচারক মোহাম্মদ ইমদাদুল হকের পেশাগত সততা, নিষ্ঠা ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। পরে তাঁকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

ভিওডি বাংলা/ স্নিগ্ধা খন্দকার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার