• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সড়ক পরিবহন মালিক সমিতি

যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নেত্রকোণার হাসান বিন শফিক

নেত্রকোণা প্রতিনিধি    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পি.এম.
হাসান বিন শফিক সোহাগ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ  সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮) এবং কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহমেদ, মহাসচিব পদে মো. সাইফুল আলম ও কোষাধ্যক্ষ পদে সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার ইস্কাটন গার্ডেন রোডের ঢাকা লেডিস ক্লাবে এই নির্বাচন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

১২১ সদস্যের ওই কমিটির নির্বাচনে সভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বাকি সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এতে নেত্রকোণা জেলার কৃতি সন্তান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাসান বিন শফিক সোহাগ যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী মামুনুর রশীদ রনী। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ও সহকারী মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ভোট গণনা শেষে বিকেল ৪টার দিকে ফলাফল ঘোষণা করেন মামুনুর রশীদ রনী। ফলাফল ঘোষণার পর সমিতির নবনির্বাচিত মহাসচিব মো. সাইফুল আলম বলেন, ‘আজ অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরিবহন মালিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আশা করি, সবার সহযোগিতায় পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব, ইনশাআল্লাহ।

ভিওডি বাংলা/ একে এম এরশাদুল হক জনি/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইল-১ আসনের এমপি স্বপনকে মন্ত্রী করার দাবি জোরালো
টাঙ্গাইল-১ আসনের এমপি স্বপনকে মন্ত্রী করার দাবি জোরালো
প্রবাসীর অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মসজিদের উদ্বোধন
ফুলবাড়ী প্রবাসীর অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মসজিদের উদ্বোধন
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর কে হাইকোর্টে তলব
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর কে হাইকোর্টে তলব