• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পাকিস্তানের মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ এ.এম.
বিমানবন্দরে স্বাগত জানানো হয় পাকিস্তানের ফেডারেল মন্ত্রী আহসান ইকবালকে-ছবি: সংগৃহীত

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তার ঢাকা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত ঢাকায় পাকিস্তান হাইকমিশন।

হাইক‌মিশনের এক বার্তায় জানানো হয়, মন্ত্রী ঢাকায় পৌঁছে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। এ সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।   

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইক‌মিশনার ইমরান হায়দার। স্বাগত পর্ব শেষে তিনি সরকারি প্রটোকল অনুযায়ী নির্ধারিত স্থানে যান।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন দেশের প্রতিনিধিদের আগমন ঘটছে ঢাকায়। এর অংশ হিসেবেই পাকিস্তান সরকারের প্রতিনিধিত্ব করছেন আহসান ইকবাল। সফরকালে তার আরও কিছু আনুষ্ঠানিক বৈঠক হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী