• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সংসদ এলাকায় কড়া নিরাপত্তা, ১২ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ এ.এম.
শপথ অনুষ্ঠান ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা টহল জোরদার-ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠান নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবির পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। বার্তায় বলা হয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি, বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট।

নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিআইপি চলাচল, আমন্ত্রিত অতিথিদের আগমন এবং অনুষ্ঠানস্থলের শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করছে বিভিন্ন বাহিনী। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত সদস্য ও টহল দল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত