• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চিফ প্রসিকিউটর:

জয়-পলক গণহত্যার তথ্য লুকাতে ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয়

নিজস্ব প্রতিবেদক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পি.এম.
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশ্বের কাছে গণহত্যার তথ্য লুকানোর নির্দেশ দিয়েছিলেন।

একই অভিযোগের প্রেক্ষিতে গণহত্যা মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রসিকিউশন সোমবার (১৮ ফেব্রুয়ারি) তাদের সূচনা বক্তব্য দিয়েছে। সাক্ষ্যগ্রহণ আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।  ইন্টারনেট বন্ধ করে জয় ও পলক গণহত্যার তথ্য লুকাতে নির্দেশ দেন: চিফ প্রসিকিউটর

মামলায় বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি আইসিটি উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের জুলাই-অগাস্টে আইসিটি মন্ত্রণালয় ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছ থেকে গণহত্যার তথ্য আড়াল করার চেষ্টা করেছিল।

চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, এই পরিকল্পনার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দায়ভার আরোপ করা হয়েছে সজীব ওয়াজেদের ওপর। অন্যদিকে, পলকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি বাংলাদেশে এই পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন।

ভিওডি বাংলা/এমএস    

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় ৪ মার্চ
ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় ৪ মার্চ
মঞ্জুরুল মুন্সীকে সংযত থাকার পরামর্শ আদালতের
মঞ্জুরুল মুন্সীকে সংযত থাকার পরামর্শ আদালতের
বিএনপির ৩ প্রার্থীর নির্বাচনে বাধা নেই: লিভ টু আপিল নিষ্পত্তি
বিএনপির ৩ প্রার্থীর নির্বাচনে বাধা নেই: লিভ টু আপিল নিষ্পত্তি