• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ হারানো গৌরব পুনরুদ্ধার করেছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পি.এম.
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

সাম্প্রতিক নির্বাচনে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে পুলিশ বাহিনী তাদের হারানো মর্যাদা পুনরুদ্ধার করেছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশ একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে পেরেছে।

বুধবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মহানগর পুলিশ সদস্যদের উদ্দেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, “নির্বাচনে আপনারা নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।” তিনি আগামী দিনগুলোতেও এই ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, রমজান মাসে ইফতারের আগে সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় যানজট কমাতে সংশ্লিষ্টদের সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি, যাতে মানুষ নির্বিঘ্নে বাসায় ফিরতে পারেন। পাশাপাশি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, সামনে একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বইমেলার মতো বড় আয়োজন রয়েছে। এছাড়া পবিত্র রমজানে, বিশেষ করে তারাবির সময়, চুরি-ছিনতাই ঠেকাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি মাসে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কার দেন ডিএমপি কমিশনার। সভায় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম