• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ বিরতির পর দেশে ফিরে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরই তিনি দেশ ও জনগণের জন্য “আই হ্যাভ এ প্ল্যান” ঘোষণা করেছিলেন এবং নির্বাচনের আগে সেই পরিকল্পনার বিভিন্ন দিক জনগণের সামনে তুলে ধরেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে দেওয়া ভাষণে তিনি জানান, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-কে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এর মাধ্যমে পরিকল্পনাগুলো বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আই হ্যাভ এ প্ল্যান” ঘোষণার পর দেশজুড়ে সফর করে তিনি তার ‘প্ল্যান-পরিকল্পনা’র অনেক বিষয় জনগণের সামনে তুলে ধরেছিলেন। এখন সেই সুযোগ কাজে লাগিয়ে সব অঙ্গীকার বাস্তবায়ন করা বিএনপি সরকারের দায়িত্ব।

তিনি আরও বলেন, “আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি, ইনশাআল্লাহ। অঙ্গীকার পূরণের এই যাত্রাপথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি।”

সরকারপ্রধান হিসেবে তিনি বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছেন, যারা দেননি বা কেউকেই ভোট দেননি—নতুন সরকারের কাছে সবার অধিকার সমান।

ভাষণে তিনি আরও বলেন, “দলমত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার।” একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবেন। বক্তব্যের শেষে তিনি সবার সুস্থতা ও নিরাপত্তা কামনা করে দেশের ইতিবাচক পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য দোয়া চান।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক ঠেকাতে ঢাকা-ইসলামাবাদ চুক্তি
মাদক ঠেকাতে ঢাকা-ইসলামাবাদ চুক্তি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি
শনিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
শনিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন