• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুদকে চেয়ারম্যান-কমিশনার নিয়োগ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ০৯:০৬ পি.এম.
দুদকের লোগো
ছবি: সংগৃহীত

বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগ দেবে। এ লক্ষ্যে আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের কাছ থেকে জীবন বৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ জুলাই সোমবার বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ে নির্ধারিত স্থানে জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার নিয়োগের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠানোর উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী গঠিত বাছাই কমিটি এসব পদে নিয়োগলাভে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবন বৃত্তান্ত আহ্বান করছে।

আইনের ধারা ৮(১) এর বিধান মোতাবেক আবেদনকারীদের প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে বলেও জানানো হয়। একই সঙ্গে ধারা ৮(২)-এ উল্লিখিত অযোগ্যতার আওতাভুক্ত কোনো ব্যক্তি কমিশনার পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না।

জীবনবৃত্তান্তে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, চাকরি ও অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ (মেয়াদকালসহ), মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করে সইসহ জমা দিতে হবে।

এছাড়া জীবন বৃত্তান্তের সঙ্গে সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার স্বপক্ষে সব সনদের কপি সংযুক্ত করতে হবে। খামের ওপর ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদের জন্য জীবন বৃত্তান্ত’ উল্লেখ করতে হবে।

জীবন বৃত্তান্ত সচিবালয়ের কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্র (মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, গেট নম্বর-৫) অথবা জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা, কক্ষ নম্বর-৯৩৫, মন্ত্রিপরিষদ বিভাগ, ভবন নম্বর-১ (নতুন), বাংলাদেশ সচিবালয়, ঢাকায় জমা দেওয়া যাবে।

জীবন বৃত্তান্ত জমা প্রদানের সর্বশেষ সময় ১৩ জুলাই বিকেল ৪টা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যেসব ব্যক্তি প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ ইতোমধ্যে আবেদন বা জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

ভিওডি বাংলা/আরআই/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেতুমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ
সেতুমন্ত্রী কৌশলগত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাইকার সহযোগিতা গুরুত্বপূর্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই শহীদদের স্মরণসভা ৪ জুলাই, থাকবেন প্রধানমন্ত্রী
জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স ও শহীদ পরিবারের সদস্যদের যৌথ প্রেস ব্রিফিং
৫ আগস্টের মধ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উন্মুক্ত করার দাবি