• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্ল্যাট জালিয়াতি :

টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ পি.এম.
শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক-ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দু'জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের দেওয়া চার্জশিট গ্রহণ করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অপর আসামি হলেন- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন। আসামিদের গ্রেপ্তারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন।

চলতি বছরের জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে তার তদন্ত তিন মাসের জন্য স্থগিত করা হয়। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।

গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদক।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় ৪ মার্চ
ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় ৪ মার্চ
মঞ্জুরুল মুন্সীকে সংযত থাকার পরামর্শ আদালতের
মঞ্জুরুল মুন্সীকে সংযত থাকার পরামর্শ আদালতের
বিএনপির ৩ প্রার্থীর নির্বাচনে বাধা নেই: লিভ টু আপিল নিষ্পত্তি
বিএনপির ৩ প্রার্থীর নির্বাচনে বাধা নেই: লিভ টু আপিল নিষ্পত্তি