• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল:

এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম

ঝালকাঠি প্রতিনিধি    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজাপুর উপজেলার স্থানীয় নূরুল ইসলামিয়া দ্বীনিয়া হাফিজী মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজাপুর সরকারি কলেজ শাখার সভাপতি শাহারিয়ার সিকদার, মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী শাখা ৪৮ নম্বর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজান মল্লিক, উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রবিউল গাজীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী এবং মাদ্রাসার শিক্ষার্থীরা।

আয়োজক আবু সায়েম আকন বলেন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়েছে। পাশাপাশি মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এতিম শিশুসহ দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা-মো. মাহিন খান/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাঠের কৃত্রিম পায়ে ভর করেই স্বপ্ন বুনছে হাসনাদুল
কাঠের কৃত্রিম পায়ে ভর করেই স্বপ্ন বুনছে হাসনাদুল
স্বামীহারা বৃদ্ধার ঝুপড়ি ঘরে মানবেতর জীবন
স্বামীহারা বৃদ্ধার ঝুপড়ি ঘরে মানবেতর জীবন
পঞ্চগড়ে মোটরসাইকেলে ইয়াবা বহন, আটক ১
পঞ্চগড়ে মোটরসাইকেলে ইয়াবা বহন, আটক ১