• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রমজানে সুলভমূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি

নিজস্ব প্রতিবেদক    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী জানান, চলতি রমজান মাস জুড়ে দেশের ১০ লাখ পরিবার কম দামে দুধ, ডিম ও মাংস কিনতে পারবে। এ কার্যক্রমের আওতায় উত্তরা, আজিমপুর, মিরপুরসহ রাজধানীর ২৫টি স্থানে বিক্রয় শুরু হয়েছে। তিনি বলেন, “ডিমের একটি ডজন ৯৬ টাকায়, ১ কেজি দুধ ৮০ টাকায় এবং ১ কেজি মাংস ৬৫০ টাকায় পাওয়া যাবে। এই উদ্যোগ বাজারের দাম নিয়ন্ত্রণে সাহায্য করবে।”

সুলতান সালাউদ্দিন টুকু আরও জানান, এই প্রকল্পটি ধাপে ধাপে দেশের অন্যান্য জেলাতেও সম্প্রসারিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এতে নিম্ন আয়ের মানুষদের রমজানের খাদ্য চাহিদা পূরণে সহায়তা হবে এবং প্রোটিনের অভাব দূর হবে।

সরকারি এ উদ্যোগের মাধ্যমে কম খরচে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করতে চাইছে। বিশেষ করে শিশুসহ পরিবারের সব সদস্যের প্রোটিনের চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কার্যক্রম চলাকালীন পর্যাপ্ত সরবরাহ ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে কর্মকর্তারা নিয়মিত নজরদারি করবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত