• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ এ.এম.
স্টল নির্মাণ ও সাজসজ্জায় ব্যস্ত কারিগররা-ছবি: সংগৃহীত

রমজান মাসকে ঘিরে আলোচনা ও আপত্তির পর অবশেষে চূড়ান্ত হয়েছে এ বছরের অমর একুশে বইমেলা শুরুর দিনক্ষণ। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে দেশের সবচেয়ে বড় এ সাহিত্য আয়োজন। আগে মেলাটি ২০ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মেলাকে ঘিরে ইতোমধ্যে জোর প্রস্তুতি শুরু হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি জানিয়েছে, অধিকাংশ প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রকাশক, স্টল নির্মাতা ও সংশ্লিষ্ট কর্মীরা এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। শেষ মুহূর্তেও নতুন কিছু প্রকাশনা প্রতিষ্ঠান স্টলের জন্য আবেদন জমা দিচ্ছে।

মেলা প্রাঙ্গণ বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ঘুরে দেখা গেছে, স্টল তৈরির কাজ চলছে পুরোদমে। কাঠামো নির্মাণ, রঙের কাজ, আলোকসজ্জা এবং বিদ্যুতের লাইন স্থাপনে ব্যস্ত কারিগররা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিন-রাত পরিশ্রম করছেন তারা। অনেকেই বলছেন, সময় কম থাকায় বিশ্রামের সুযোগ নেই-গুণগত মান ঠিক রেখেই দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে।

আয়োজকরা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও বইমেলাকে লেখক-পাঠকের মিলনমেলায় পরিণত করার লক্ষ্য নিয়েই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্টলের নকশা, নিরাপত্তা ব্যবস্থা, চলাচলের পথ এবং সেবা ব্যবস্থাপনায় যেন কোনো ত্রুটি না থাকে, সে জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে।

প্রথমদিকে রমজান মাসে মেলা আয়োজন নিয়ে কিছু প্রকাশক দ্বিমত পোষণ করলেও এখন সবাই একমতে পৌঁছেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সেলিম রেজা বলেন, ঈদের পর মেলা আয়োজন বাস্তবসম্মত হতো না। তাই সার্বিক দিক বিবেচনায় ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মেলা শুরুর সিদ্ধান্তে সবাই সম্মত হয়েছেন।

তিনি আরও জানান, সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও সুশৃঙ্খল একটি মেলা আয়োজনের ব্যাপারে তারা আশাবাদী। প্রতিদিন মেলা চলবে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। ছুটির দিনগুলোতে মেলা শুরু হবে সকাল ৯টা থেকে, যাতে পাঠক ও দর্শনার্থীরা বেশি সময় নিয়ে মেলায় অংশ নিতে পারেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা