• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চাকরি হারালেন ইসির ১৫ কর্মী

নিজস্ব প্রতিবেদক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ এ.এম.
সংগৃহীত ছবি

নির্বাচন কমিশন (ইসি) ১৫ জন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। এই পদক্ষেপ শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, একটি প্রকল্পে কর্মরত ৯ জন কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ছয়জনের নিয়োগপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বাতিল করা হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তদের সব আইডি কার্ড বাতিল এবং প্রবেশাধিকার স্থগিতসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন: মো. আবদুল্লাহ আল মামুন, মো. আবু বকর সিদ্দিক, মো. জসিম উদ্দিন, ওয়ায়েত হোসেন, মো. আল আমিন, আফজাল হোসেন লিটন, শাহা জাহান, পাপন শর্মা, মো. বিলাল উদ্দিন, প্রাণেশ চন্দ্র মজুমদার, মো. নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মো. আবুল হোসেন সরকার, মো. মিজানুর রহমান এবং মো. আনিছুর রহমান। তারা বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর বা সংশ্লিষ্ট পদে কাজ করছিলেন।

নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আদেশে কোনো ব্যক্তির বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ বা প্রমাণের উল্লেখ করা হয়নি।

ভিওডি বাংলা/এসএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী