• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নিজস্ব প্রতিবেদক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পি.এম.
একেএম শহিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন-ছবি: সংগৃহীত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা পরিদর্শনকালে এ তথ্য জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। 

ডিজি একেএম শহিদুর রহমান বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।” 

শহীদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ইনার পেরিমিটার ও আউটার পেরিমিটার নির্ধারণ করা হয়েছে। পুরো এলাকা কয়েকটি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে থাকবে ফুট পেট্রোল, গাড়ি টহল এবং স্ট্রাইকিং রিজার্ভ।

র‍্যাব ডিজি জানান, বোমা ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়ন থাকবে। শহীদ মিনার এলাকায় তিন শতাধিক র‍্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, পুরো এলাকা সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, “অতীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সফল হয়েছে। ভবিষ্যতেও অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।”

র‍্যাব ডিজি হুঁশিয়ারি দিয়েছেন, দাবিদাওয়া বা আন্দোলনের নামে সাধারণ জনগণকে জিম্মি করার বা জনদুর্ভোগ সৃষ্টি করার কোনো সুযোগ দেওয়া হবে না। সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ও জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সারাদেশের শহীদ বেদী ও শ্রদ্ধা নিবেদনস্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা