• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আত্মহননের চেষ্টা মেঘমল্লার বসুর

ঢাবি প্রতিনিধি    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পি.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু। ছবি: সংগৃহীত

আত্মহত্যার চেষ্টা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু। জান গেছে ঘুমের ট্যাবলেট খেয়ে তিনি আত্মহননের চেষ্টা করেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাবির আহমেদ জুবেল বলেন, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। শুক্রবার দুপুরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

তবে কেন তিনি এই কাজ করেছেন এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে একসঙ্গে ২০টির মতো ঘুমের ট্যাবলেট সেবন করেন মেঘমল্লার বসু। পরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ইউসিইউ সিট খালি না থাকায় পরবর্তীতে তাকে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য