• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানে মার্কিন হামলায় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে রয়টার্স। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে হামলায় নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হতে পারে। এমনকি তেহরানে শাসন পরিবর্তনের প্রচেষ্টাও বিবেচনায় রয়েছে।

কোন ব্যক্তিরা লক্ষ্য হতে পারেন বা বড় ধরনের স্থলবাহিনী ছাড়াই কীভাবে শাসন পরিবর্তন সম্ভব তা এখনও প্রকাশ করা হয়নি। এক কর্মকর্তা বলেন, “ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করার কৌশল কার্যকর প্রমাণিত হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, বিশেষ করে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর কমান্ড কাঠামোর সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নজর রাখা হতে পারে। তবে এমন ধরনের হামলার জন্য অতিরিক্ত গোয়েন্দা তথ্য প্রয়োজন বলেও সতর্ক করেছেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি সীমিত সামরিক হামলার বিষয়টি ভাবছেন। তিনি বলেন, “আমি বিষয়টি ভাবছি।”

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, পারমাণবিক চুক্তির শর্ত হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার দাবি যুক্তরাষ্ট্র করেনি। তিনি বলেন, “জেনেভায় সাম্প্রতিক আলোচনা গঠনমূলক হয়েছে এবং উভয়পক্ষ একটি সম্ভাব্য চুক্তির সাধারণ নীতিতে একমত হয়েছে।” তিনি আরও বলেন, আলোচনায় পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ রাখার প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা চলছে।

এর আগে ইরানের রেভল্যুশনারি গার্ড হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু হতে পারে। এ অঞ্চলে জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

১৯ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে ১৫ দিনের আলটিমেটাম দিয়ে বলেন, অর্থবহ চুক্তি না হলে খারাপ পরিণতি হবে। এ ছাড়াও মাসের শুরুতে মাস্কাটে এবং পরে জেনেভায় ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

ভিওডি বাংলা/এসএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-দিল্লি বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদারের আশা
ঢাকা-দিল্লি বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদারের আশা
ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট
ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট
গাজায় সেনা মোতায়েন করতে যাচ্ছে ৫ দেশ
গাজায় সেনা মোতায়েন করতে যাচ্ছে ৫ দেশ