• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

লেবাননের পূর্বাঞ্চল ও শহরগুলোতে ইসরায়েলি বিমানবাহিনীর অভিযানে কমপক্ষে ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আহতদের সবাইকে চিকিৎসার আওতায় আনা হয়েছে। আরও কেউ আহত বা নিহত হয়েছে কিনা, তা জানার জন্য অনুসন্ধান চলছে।

লেবাননের সরকারি বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)-এর বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে। শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার বেকা উপত্যকা ও রিয়াক শহরে বিমান অভিযান চালায় ইসরায়েল। এই দুটি অভিযানে নিহত ও আহতের এই সংখ্যা নিশ্চিত হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)ও এক বিবৃতিতে হামলার সত্যতা স্বীকার করেছে। আইডিএফ জানিয়েছে, বেকা উপত্যকা ও রিয়াক শহরের নির্দিষ্ট স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব স্থাপনাকে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করত।

একই দিনে, বিমান অভিযান পরিচালনার কয়েক ঘণ্টা আগে লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবির এইন এল-হিলওয়েহ-তে ড্রোন হামলা চালানো হয়। এতে কমপক্ষে দুইজন নিহত হন। আইডিএফ জানিয়েছে, এই শিবিরটি হামাসের গোপন কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হতো এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসকে নির্মূলের অংশ হিসেবে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এক বছরের বেশি স্থল ও বিমান অভিযানের পর ২০২৫ সালের নভেম্বর মাসে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও, হামলা বন্ধ হয়নি। জাতিসংঘের তথ্য অনুযায়ী, নভেম্বর থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০৮ জন নিহত হয়েছেন; তাদের মধ্যে ১৬ শিশু ও ২১ নারী রয়েছেন।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহাজ জব্দের ঘটনায় পাকিস্তান-ইরানের যৌথ সমন্বয়
জাহাজ জব্দের ঘটনায় পাকিস্তান-ইরানের যৌথ সমন্বয়
পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক সংকট, মুখোমুখি মমতা-গভর্নর
ভেঙে দিলেন বিধানসভা পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক সংকট, মুখোমুখি মমতা-গভর্নর
পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী কে? চূড়ান্ত সিদ্ধান্ত আজই
পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী কে? চূড়ান্ত সিদ্ধান্ত আজই