• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মন্ত্রী-এমপিদের খুশি করা প্রশাসনের দায়িত্ব নয়: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

মন্ত্রী-এমপিদের খুশি করা প্রশাসনের দায়িত্ব নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, প্রশাসনে পেশাদারি বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। মন্ত্রী বা সংসদ সদস্যকে খুশি করা প্রশাসনের দায়িত্ব নয়। হাসিনা দীর্ঘ ১৭ বছর প্রশাসনকে দলীয়করণ করেছেন। আমরা এর পুনরাবৃত্তি দেখতে চাই না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের মির্জাপুরে নিজ বাড়িতে দক্ষিণ শাখা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময়সভায়  তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি মন্ত্রিত্ব হওয়ার জন্য রাজনীতি করিনি। আমি জনগণের প্রতিনিধি হয়ে দেশের জনগণের কথা বলার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমার কোনো দলীয় নেতা বা কর্মীকে খুশি করতে প্রশাসন যদি আইনের বাইরে চলে, তাহলে আমি সংসদে তার বিরুদ্ধে কথা বলব। 

নেতাকর্মীদের সতর্ক করে গয়েশ্বর বলেন, আপনাদের ৫০ হাজার ব্যাচ দিয়েছি, আপনার লক্ষাধিক ভোট আমাকে দিতে পারেননি। আপনাদের পরিবারের ভোটগুলো কোথায় গেল? আপনার মা-বউয়ের, সন্তানের ভোটগুলো ম্যানেজ করতে পারেননি। কেরানীগঞ্জের বিভিন্ন কেন্দ্রে ফলাফল হতাশাজনক। পাস তো সবাই করে, কিন্তু পাশের মধ্যে পার্থক্য আছে। 

তিনি বলেন, দুর্বল বলে কাউকে আঘাত করবেন না। বাংলাদেশে প্রতিটি নাগরিকের সমান অধিকার আছে। আওয়ামী লীগের সময় সাধারণ মানুষকে প্রশাসন দিয়ে হয়রানি করেছে। আমার নেতাকর্মীদের বলতে চাই, বিএনপির থানার কমিটির অনুমতি ছাড়া কেউ থানায় কোনো কাজে যাবেন না।

সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সভাপতিত্ব করেন। এ ছাড়া এতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সব স্তরের নেতা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের