• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পি.এম.
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ডাকটিকিটটির উন্মোচন করেন প্রধানমন্ত্রী-ছবি: সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটির তাৎপর্য স্মরণ করে এ উদ্যোগ নেওয়া হয়। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ডাকটিকিটটির উন্মোচন করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর এদিনই প্রথমবারের মতো তিনি তেজগাঁও কার্যালয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

কর্মসূচির শুরুতে কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর শাসনামলে দায়িত্ব পালন করা কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় অনেককে নাম ধরে ডেকে কাছে নেন এবং খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে উপস্থিত অনেক কর্মকর্তা-কর্মচারী আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘ সময় পর সরাসরি সাক্ষাতে তারা সন্তোষ প্রকাশ করেন।

মাতৃভাষা দিবসে স্মারক ডাকটিকিট প্রকাশকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ডাকটিকিট ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেও ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী