• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধর্মীয়-সামাজিক সম্প্রীতি জোরদারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পি.এম.
তেজগাঁও কার্যালয়ে সম্প্রীতি বিষয়ক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সামাজিক বন্ধন আরও মজবুত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এর আগে সকাল ১০টার কিছু পর প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে ডেকে কথা বলেন, যা উপস্থিতদের মধ্যে আন্তরিকতার পরিবেশ সৃষ্টি করে।

এদিন কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবশেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের আগে সম্মানি পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ঈদের আগে সম্মানি পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং
বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং
চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী