• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজা সিটির পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গোলাগুলিতে তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম সূত্রে শনিবার এ তথ্য জানা গেছে। একই সময়ে দখলকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

ফিলিস্তিনি সূত্র জানায়, গাজার উত্তরে ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৪৮ ঘণ্টায় একজনের মৃত্যু এবং ১০ জন আহত হয়েছেন। ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় মোট ৬১২ জন নিহত এবং ১,৬৪০ জন আহত হয়েছেন। আর ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে সামগ্রিকভাবে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২,০৭০ জন এবং আহত ১,৭১,৭৩৮ জন।

পশ্চিম তীরে, ইসরায়েলি বাহিনী জেরুজালেমের উত্তর-পূর্বে আনাতা শহরে অভিযান চালিয়ে কয়েকটি যানবাহন জব্দ করেছে। রামাল্লা জেলার আল-মুগাইয়্যির এলাকায় অভিযান চলাকালীন বাড়ির দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এছাড়া আল-খলিলের দক্ষিণে মাসাফের ইয়াত্তায় দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রামাল্লার পূর্বে রুম্মোন ও দেইর দিবওয়ান শহরের মধ্যবর্তী এলাকায় বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও কৃষি জমিতে আগুন ধরিয়েছে।

জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা এবং চলাচলে বিধিনিষেধের কারণে প্রায় ৮৮০টি ফিলিস্তিনি পরিবার, অর্থাৎ ৪,৭০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-দিল্লি বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদারের আশা
ঢাকা-দিল্লি বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদারের আশা
ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট
ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট
গাজায় সেনা মোতায়েন করতে যাচ্ছে ৫ দেশ
গাজায় সেনা মোতায়েন করতে যাচ্ছে ৫ দেশ