• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উলিপুরে চিরকুট লিখে এক তরুণের আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পি.এম.
আবু কালাম। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের সুইজগেট বাজার সংলগ্ন গণক পাড়া গ্রামে গলায় গামছা পেঁচিয়ে আবু কালাম (১৮) নামে এক তরুণ চিরকুট লিখে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত আবু কালাম ওই এলাকার মোহাম্মদ গোলজার আলীর একমাত্র পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে নিজ ঘরে ঘুমাতে যান আবু কালাম। রাত আনুমানিক ৩টার সময় সেহরি খাওয়ার জন্য তার মা তাকে ডাকতে যান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায়, কালাম গলায় গামছা পেঁচিয়ে চালের সাথে ঝুলে আছেন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিচে নামানো হলেও দেখা যায় তিনি ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।
একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম চলছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে; তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভিওডি বাংলা/মোঃ এরশাদুল হক/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি বেতন-ভাতা নেবেন না কৃষিমন্ত্রী আমিন-উর-রশীদ
সরকারি বেতন-ভাতা নেবেন না কৃষিমন্ত্রী আমিন-উর-রশীদ
ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার প্রত্যয় তথ্যমন্ত্রীর
ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার প্রত্যয় তথ্যমন্ত্রীর
নারী উন্নয়নে কাজ করতে সংরক্ষিত আসনে এমপি হতে চান মিতা
নারী উন্নয়নে কাজ করতে সংরক্ষিত আসনে এমপি হতে চান মিতা