• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঈদের আগে সম্মানি পাবেন ইমাম-মুয়াজ্জিনরা

নিজস্ব প্রতিবেদক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পি.এম.
সংগৃহীত ছবি

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেবে সরকার। তবে এই সম্মানি কত টাকার হবে তা এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মাহদী আমিন জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানি ভাতা প্রদান করা। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে সারা দেশে তা চালু হবে। 

কত টাকা সম্মানি ভাতা প্রদান করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আন্ত মন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে।’ 

এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম সেখানে উপস্থিত ছিলেন। 

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেসসচিব সালেহ শিবলী বলেন, আজ ছিল তারেক রহমানের ৩য় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে ব্রিফ করেছেন। অনেক পুরাতন কর্মচারীর সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং
বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং
ধর্মীয়-সামাজিক সম্প্রীতি জোরদারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা অনুষ্ঠিত
ধর্মীয়-সামাজিক সম্প্রীতি জোরদারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা অনুষ্ঠিত
চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী