• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নবাবগঞ্জে আইন প্রয়োগে ‘অন্ধভাবে’ এগোনোর নির্দেশ সমাজকল্যাণ মন্ত্রীর

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পি.এম.
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন। ছবি: ভিওডি বাংলা

দিনাজপুর-৬ আসনের এমপি ও মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, জাহিদের ভাই না বোন এইটা আপনারা দয়া করে দেখবেন না, প্রশাসন একদম অন্ধভাবে আইন তার নিজস্ব গতীতে এগিয়ে নিতে হবে। নবাবগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে তিনি এসব বলেন

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত নবাবগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে তিনি এসব বলেন।

‎‎উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য ছিল চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং দপ্তরগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় বৃদ্ধি করা।

‎সভায় উপজেলার অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের কার্যক্রম, কৃষি সহায়তা, প্রাণিসম্পদ উন্নয়ন এবং ভূমি সেবার অগ্রগতি তুলে ধরা হয়। 

‎উপস্থিত সুধীজন মনে করেন, এ ধরনের খোলামেলা মতবিনিময় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে। এর ফলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের জীবনমান উন্নত হবে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ কর্মকর্তাদের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধির পাশাপাশি জনগণের সঙ্গে প্রশাসনের সম্পর্ক আরও মজবুত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার প্রত্যয় তথ্যমন্ত্রীর
ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার প্রত্যয় তথ্যমন্ত্রীর
নারী উন্নয়নে কাজ করতে সংরক্ষিত আসনে এমপি হতে চান মিতা
নারী উন্নয়নে কাজ করতে সংরক্ষিত আসনে এমপি হতে চান মিতা
উলিপুরে চিরকুট লিখে এক তরুণের আত্মহত্যা
উলিপুরে চিরকুট লিখে এক তরুণের আত্মহত্যা