• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে দেখতে গেলেন ডা. রফিক

নিজস্ব প্রতিবেদক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিনা রহমানকে দেখতে গেছেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

সেলিনা রহমান গত কয়েকদিন ধরে জ্বর, শরীর ব্যথা ও ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরবর্তীতে তার পায়ে তীব্র ব্যথা অনুভূত হলে পরীক্ষানীরিক্ষার পর তার পায়ের শিরায় রক্তনালী জমাট বেঁধে ডিপ ভেইন থ্রম্বসিস (DVT) রোগ ধরা পড়ে। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)-তে স্থানান্তর করা হয়। সেখানে প্রথমে তার শারীরিক অবস্থার অবনতি হলেও পরবর্তীতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

রবিবার হাসপাতালে গিয়ে ডা. রফিকুল ইসলাম সেলিনা রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

তাঁর পরিবার সেলিনা রহমানের আশু আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিতর্ককে পাঠ্যক্রমে যুক্ত করার আহ্বান: নজরুল ইসলাম খান
বিতর্ককে পাঠ্যক্রমে যুক্ত করার আহ্বান: নজরুল ইসলাম খান
ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা
ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি ঘোষণা