• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান আবদুস সালামের

নিজস্ব প্রতিবেদক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, জাতীয় দিবসগুলো সার্বজনীনভাবে পালনের মাধ্যমে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। ভাষা, সংস্কৃতি ও কৃষ্টির বিকাশ নিশ্চিত করতে মুক্ত পরিবেশে জাতীয় দিবস পালন জরুরি।

শনিবার ২১ ফেব্রুয়ারি ভোরে জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, গত ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধ, শহীদ দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসকে দলীয়করণ করা হয়েছিল। ফলে ভাষা, সংস্কৃতি ও কৃষ্টি যেভাবে বিকশিত হওয়ার কথা ছিল, সেভাবে বিকশিত হতে পারেনি এবং সার্বজনীন রূপ পায়নি।

তিনি বলেন, জাতীয় দিবসগুলো সবার জন্য সার্বজনীন হওয়া উচিত। মুক্ত পরিবেশে যেমন ২১শে ফেব্রুয়ারি পালন করা হচ্ছে, তেমনিভাবে জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তি নিয়ে দেশ গঠনে এগিয়ে যাওয়াই ২১ ফেব্রুয়ারির মূল চেতনা।

আবদুস সালাম আরও বলেন, জাতি যেমন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণ করে, তেমনি ১৯৯০ ও ২০২৪ সালের শহীদদেরও ধারণ করে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। দেশের সব দল, মত ও পথের মানুষ ঐক্যবদ্ধভাবে আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি প্রত্যাশা প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সড়ক, পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ প্রমুখ।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাজী জাফর আহমদ
কাজী জাফর আহমদের ৮৭তম জন্মবার্ষিকী
ছাত্রদলের লোগো
ছাত্রদলে থাকছে না ঢাবি আধিপত্য, ‘সুপার ফাইভে’ নারী নেতৃত্ব!
রামিসার মায়ের খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক
রামিসার মায়ের খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক