• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে বন্ধ আ. লীগ কার্যালয়ের গেটে জাতীয় পতাকা উত্তোলন ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির টহলে বিপুল মাদকদ্রব্য আটক

‘ক্যাকটাস’ সিরিজে অ্যাকশন লুকে প্রীতম মেহজাবীন

বিনোদন ডেস্ক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ এ.এম.
রোম্যান্স থেকে অ্যাকশন-ঈদে ‘ক্যাকটাস’ সিরিজে অ্যাকশন লুকে প্রীতম মেহজাবীন চৌধুরী-ছবি: সংগৃহীত

সংগীতাঙ্গনে জনপ্রিয়তার পর অভিনয়েও নিজেকে আলাদা করে প্রমাণ করছেন প্রীতম হাসান। তবে এবার তিনি হাজির হচ্ছেন একেবারে ভিন্ন আঙ্গিকে। রোম্যান্টিক বা জীবনঘনিষ্ঠ চরিত্রের গণ্ডি পেরিয়ে আসন্ন ঈদে তাকে দেখা যাবে অ্যাকশনধর্মী ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ। 

নির্মাতা শিহাব শাহীন-এর রচনা ও পরিচালনায় নির্মিত এই সিরিজে প্রীতমকে দেখা যাবে নতুন এক অবতারে। তার বিপরীতে প্রথমবার অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দুজনের এই নতুন জুটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

নতুন কাজ প্রসঙ্গে প্রীতম বলেন, দর্শক এতদিন তাকে যে ধরনের চরিত্রে দেখেছেন, ‘ক্যাকটাস’-এ তার চরিত্রটি হবে সম্পূর্ণ আলাদা। গল্পের বিস্তারিত এখনই প্রকাশ করতে না চাইলেও তিনি জানান, সিরিজটিতে আন্তর্জাতিক স্পাই থ্রিলারের আবহ থাকবে। তার ভাষায়, এতে জেমস বন্ড বা ‘০০৭’-এর মতো একটি ভাইব পাওয়া যাবে। পাশাপাশি একটি শক্ত গল্পের সঙ্গে থাকবে টানটান অ্যাকশন।

মেহজাবীনের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে প্রীতম জানান, তিনি অত্যন্ত দক্ষ ও মনোযোগী সহশিল্পী। পুরো টিমই কাজটি নিয়ে আন্তরিক। নির্মাতা শিহাব শাহীনও যথেষ্ট যত্ন নিয়ে সিরিজটি নির্মাণ করছেন বলে জানান তিনি। প্রীতমের বিশ্বাস, ঈদে মুক্তিপ্রাপ্ত কনটেন্টগুলোর মধ্যে ‘ক্যাকটাস’ দর্শকদের প্রশংসা কুড়াবে।

সিরিজটির অধিকাংশ শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঢাকায় কয়েক দিনের কাজ বাকি থাকলেই পুরো প্রকল্পের কাজ শেষ হবে। এর আগে শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন প্রীতম। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় আরও বড় পরিসরে হাজির হচ্ছেন তিনি।

‘ক্যাকটাস’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে। সিরিজটিতে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার ও সানজিদা তাসনিম। সব মিলিয়ে অ্যাকশন ও গল্পনির্ভর এই সিরিজটি ঈদ বিনোদনে নতুন মাত্রা যোগ করবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়! মুখ খুললেন মেহজাবীন
মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়! মুখ খুললেন মেহজাবীন
জাইমা রহমানকে নিয়ে প্রশংসায় বাঁধন-তিশা
জাইমা রহমানকে নিয়ে প্রশংসায় বাঁধন-তিশা
অভিনেত্রী মনিরা মিঠুর ছেলেকে ব্যাপক মারধর, কী হয়েছিল?
অভিনেত্রী মনিরা মিঠুর ছেলেকে ব্যাপক মারধর, কী হয়েছিল?