• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে বন্ধ আ. লীগ কার্যালয়ের গেটে জাতীয় পতাকা উত্তোলন ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির টহলে বিপুল মাদকদ্রব্য আটক

লখনউয়ে ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবা খুন

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পি.এম.
মানবেন্দ্র সিং ও তার ছেলে-ছবি: সংগৃহীত

উত্তরপ্রদেশের লখনউয়ে ডাক্তারি পড়ার চাপকে কেন্দ্র করে এক লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ২১ বছর বয়সী অক্ষত সিং তার বাবাকে গুলি করে হত্যা করে, দেহ খণ্ডবিখণ্ড করে নীল প্লাস্টিকের ড্রামে লুকিয়ে রাখেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পুলিশ অক্ষতকে গ্রেফতার করলে এই ভয়াবহ কাণ্ডের বিস্তারিত প্রকাশিত হয়।

পুলিশ সূত্র জানায়, নিহত মানবেন্দ্র সিং (৪৯) পেশায় মদ ব্যবসায়ী ও একটি প্যাথলজি ল্যাবের মালিক ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, মানবেন্দ্র চাইছিলেন তার ছেলে ডাক্তার হোক, কিন্তু অক্ষত এই পথে যেতে রাজি ছিলেন না। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে পড়াশোনা নিয়ে বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। তর্কের এক পর্যায়ে অক্ষত তার বাবার লাইসেন্সকৃত রাইফেল দিয়ে গুলি করেন। হত্যাকাণ্ডটি ঘটেছে অক্ষতের একাদশ শ্রেণিতে পড়ুয়া ছোট বোনের সামনেই। পরে অক্ষত বোনকে হুমকি দেন, কাউকে কিছু বললে তাকে মেরে ফেলার। 

হত্যার পর প্রমাণ লোপাট করতে অক্ষত বাড়ির তিনতলা থেকে দেহ নামিয়ে এনে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে কয়েকটি টুকরো করেন। হাত-পা শহরের উপকণ্ঠের এক নির্জন স্থানে ফেলে আসা হয়। ধড় ও মাথা নীল ড্রামে ভরে বাড়ির নিচতলায় লুকিয়ে রাখা হয়।

পুলিশ জানায়, এক বছর আগে মিরাটে ঘটে যাওয়া আলোচিত ‘ড্রাম মার্ডার’ কেস থেকে অনুপ্রাণিত হয়ে এই পরিকল্পনা সাজানো হয়েছিল। মানবেন্দ্র নিখোঁজ হওয়ার তিন দিন পর পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। জিজ্ঞাসাবাদে অক্ষতের বক্তব্যে অসংগতি ধরা পড়লে সন্দেহ জোরালো হয়। পরে বাড়িতে অভিযান চালিয়ে নীল ড্রাম উদ্ধার করা হয়। প্রথমে আত্মহত্যার গল্প বলে দমন করার চেষ্টা করলেও, কড়া জেরায় অক্ষত স্বীকার করেন যে তিনি প্রায় এক বছর ধরে হত্যার পরিকল্পনা করছিলেন।

উল্লেখ্য, মানবেন্দ্রের স্ত্রী নয় বছর আগে মারা গেছেন এবং তার বাবা ছিলেন উত্তরপ্রদেশ পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এই হত্যাকাণ্ড লখনউ জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ হত্যার প্রেক্ষাপট এবং পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের ঝাড়খণ্ডে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত
ভারতের ঝাড়খণ্ডে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত
পাহাড়ি সড়ক থেকে ছিটকে বাস পড়ল নদীতে, নিহত ১৯
পাহাড়ি সড়ক থেকে ছিটকে বাস পড়ল নদীতে, নিহত ১৯
ইরানের হুঁশিয়ারি: সীমিত হামলাও ‘ভয়ঙ্কর’ প্রতিক্রিয়ার কারণ হবে
ইরানের হুঁশিয়ারি: সীমিত হামলাও ‘ভয়ঙ্কর’ প্রতিক্রিয়ার কারণ হবে