• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাহাড়ি সড়ক থেকে ছিটকে বাস পড়ল নদীতে, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পি.এম.
পাহাড়ি সড়ক থেকে ছিটকে নদীতে বাস।ছবি: সংগৃহীত

পাহাড়ি সড়ক থেকে ছিটকে একটি যাত্রীবাহী বাস বরফশীতল নদীতে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে নেপালের ধাদিং জেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন বৃটিশ পর্যটকও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

এতে বলা হয়, সোমবার ভোরে পর্যটন নগরী পোখারা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে রওনা হওয়া বাসটি ধাদিং জেলায় প্রায় ২০০ মিটার নিচে ত্রিশুলী নদীতে পড়ে যায়।

স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, বাসটিতে মোট ৪৪ জন যাত্রী ছিলেন। এর মথ্যে ১৯ জন নিহত এবং ২৫ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজন করে চীনা ও নিউজিল্যান্ডের নাগরিক আহত হয়েছেন।

ধাদিং জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য কর্মকর্তা মোহন প্রসাদ নেউপানে জানান, ভোরের মধ্যেই উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আহতরা চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ভূমিধসের কারণে একই নদীতে দুটি বাস ভেসে গেলে ৫০ জনের বেশি মানুষ নিখোঁজ হন।

ভিওডি বাংলা / আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম