• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গ্যাস সংকট নিরসনে তিতাস কর্মকর্তাদের সঙ্গে ইশরাকের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পি.এম.
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন-ছবি: সংগৃহীত

ঢাকা–৬ আসনের বাসাবাড়িতে দীর্ঘদিনের গ্যাস সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় সভাকক্ষে তিনি তিতাস গ্যাস-এর আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক করেন। 

বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকা–৬ আসনের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছেন বাসিন্দারা। রান্নাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তির কথা তুলে ধরে এলাকাবাসী বিষয়টি নিয়ে বারবার অভিযোগ জানিয়ে আসছিলেন। এ পরিস্থিতিতে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল বাসাবাড়ির গ্যাস সমস্যার স্থায়ী সমাধান করা। সেই লক্ষ্যেই তিনি ধারাবাহিকভাবে তিতাস গ্যাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করছেন।

বৈঠকে গ্যাস সরবরাহ ব্যবস্থার বিদ্যমান অবস্থা, পাইপলাইনের চাপ সংকট, অবৈধ সংযোগ এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিয়ে ভোগান্তি কমানোর আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা