• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে বন্ধ আ. লীগ কার্যালয়ের গেটে জাতীয় পতাকা উত্তোলন ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির টহলে বিপুল মাদকদ্রব্য আটক

ইরানে বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানে আবারও সামরিক উড়োজাহাজ দুর্ঘটনা। এবার একটি সামরিক হেলিকপ্টার ফল ও সবজির বাজারে আছড়ে পড়ে প্রাণ গেল অন্তত চারজনের।

মঙ্গলবার ইরানের ইস্ফাহান প্রদেশের দোরচেহ শহরে এ দুর্ঘটনা ঘটে। রাজধানী তেহরান থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি সামরিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ অঞ্চলের অন্তর্ভুক্ত।

ইস্ফাহান প্রদেশে ইরানের একাধিক বড় বিমান ঘাঁটি রয়েছে। পাশাপাশি দেশটির পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাও এই প্রদেশে অবস্থিত।

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পর হঠাৎ করেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বাজার এলাকায় ভেঙে পড়ে। ঘটনাস্থলেই পাইলট ও সহ-পাইলট নিহত হন। এছাড়া হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়, সেখানে উপস্থিত থাকা আরও দুই ব্যক্তি প্রাণ হারান।

এর আগে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইরানের আরেকটি সামরিক উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়। কয়েক দিন আগে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হামেদানে বিমান বাহিনীর একটি এ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল, এতে পাইলট নিহত হন।

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের ঝাড়খণ্ডে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত
ভারতের ঝাড়খণ্ডে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত
পাহাড়ি সড়ক থেকে ছিটকে বাস পড়ল নদীতে, নিহত ১৯
পাহাড়ি সড়ক থেকে ছিটকে বাস পড়ল নদীতে, নিহত ১৯
ইরানের হুঁশিয়ারি: সীমিত হামলাও ‘ভয়ঙ্কর’ প্রতিক্রিয়ার কারণ হবে
ইরানের হুঁশিয়ারি: সীমিত হামলাও ‘ভয়ঙ্কর’ প্রতিক্রিয়ার কারণ হবে