• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে বন্ধ আ. লীগ কার্যালয়ের গেটে জাতীয় পতাকা উত্তোলন ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির টহলে বিপুল মাদকদ্রব্য আটক

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির টহলে বিপুল মাদকদ্রব্য আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে।

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর নির্দেশনা অনুযায়ী বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ রোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে।

এরই ধারাবাহিকতায় গত রাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে।

আলীনগর বিওপির টহলদল সীমান্ত পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ৯ বোতল মদ জব্দ করে।

বিষ্ণপুর বিওপির টহলদল সীমান্ত পিলার এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার বিষ্ণপুর এলাকা থেকে ২০ কেজি গাঁজা জব্দ করে।

শ্যামনগর বিওপির টহলদল সীমান্ত পিলার থেকে ১২ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্যসমূহ বিধি অনুযায়ী ধ্বংস করার লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/আহাদ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদকের বিরুদ্ধে অভিযান-অবৈধ দখল উচ্ছেদ, কারাদণ্ড ৭
মাদকের বিরুদ্ধে অভিযান-অবৈধ দখল উচ্ছেদ, কারাদণ্ড ৭
দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪
দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪
সন্ত্রাসী হামলায় আহত চৌগাছার সাবেক কাউন্সিলর শাহিনুরের মৃত্যু
সন্ত্রাসী হামলায় আহত চৌগাছার সাবেক কাউন্সিলর শাহিনুরের মৃত্যু