• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মাদকের বিরুদ্ধে অভিযান-অবৈধ দখল উচ্ছেদ, কারাদণ্ড ৭

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ এ.এম.
মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্কুলের সরকারি জমিতে অবৈধ নির্মাণকাজ বন্ধ-ছবি-ভিওডি বাংলা

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতের অভিযানে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের চৌধুরীকান্দি এলাকায় ইয়াবা সেবনের অভিযোগে সাতজনকে আটক করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, আটক ব্যক্তিরা ইয়াবা সেবন করে স্থানীয়ভাবে জনশৃঙ্খলা ও শান্তি বিনষ্ট করছিলেন। এ অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়। মোট এক হাজার চারশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত আলামত তাৎক্ষণিকভাবে ধ্বংসের নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও কঠোর বার্তা দেওয়া হয়েছে।

এদিকে একই দিনে উপজেলার একটি স্কুলের সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

মাদক ও অবৈধ দখলমুক্ত সমাজ গঠনে প্রশাসন বদ্ধপরিকর বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী