• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

   ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ এ.এম.

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান আবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় জনতা ব্যাংকের সামনে থেকে পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তিনি গণঅভ্যুত্থান পরবর্তী দুটি মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার তদন্তকারী কর্মকর্তা পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক সফিউর রহমান জানান, গত বছরের আগস্ট মাসে মারামারির ঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট পঞ্চগড় সদর থানায় যুবদল নেতা দিপু মর্তুজা আওয়ামী লীগের ১১ জন নেতার নাম ধরে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি আবু তোয়বুর রহমান। সোমবার দুপুরে তাকে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে আটক করা হয়।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, ‘যুবদল নেতা দিপুর মামলাটি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদের ধরতে অভিযান পরিচালনা করছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে আবু তোয়ুবর রহমানকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।’

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ