• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রীকে জাপা‌ন সফরের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় রাষ্ট্রদূত এই আমন্ত্রণ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাক্ষাৎকালে উভয় পক্ষ কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন কর্মসূচি (ইএসডিপি)-এর আওতায় সহযোগিতা প্রসঙ্গে আলোচনা করেছেন। বিশেষভাবে জাপানে কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জাপানি ভাষা প্রশিক্ষণের বিষয়টি তুলে ধরা হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তথ্যের প্রবেশাধিকারের গুরুত্বের ওপর জোর দেন এবং জাপানি নিয়োগকর্তাদের কাছে দক্ষ বাংলাদেশি কর্মী সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য একটি ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব দেন।

রাষ্ট্রদূত শিনিচি সাইদা প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে জাপান সফরের আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে প্রতিরক্ষা ক্রয়, মেট্রোরেল সহযোগিতা এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহায়তা বিষয়ে কথোপকথন হয়।

এর আগে জাপানের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গা ইস্যুসহ জাপানের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান
জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক