• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ডিএমপি কমিশনার সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিলেন

নিজস্ব প্রতিবেদক    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ পি.এম.
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী-ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি স্বাক্ষরিত পদত্যাগপত্র পুলিশ সদরদপ্তরে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি অব্যাহতির আবেদন করেছেন। তার চুক্তির মেয়াদ আগামী ২১ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই পদত্যাগের আবেদন করলেন তিনি।

পুলিশ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বিএনপি সরকার গঠনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। পুলিশ ও র‍্যাবসহ বিভিন্ন সংস্থায় শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসতে পারে বলে আলোচনা চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পরিবর্তনের জোর গুঞ্জন শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ১৫ ফেব্রুয়ারি বাহারুল আলম আইজিপি পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে, প্রশাসনে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা