• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) সাধারণ জনগণের জন্য কার্যকর প্রচার মাধ্যম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, “তথ্য মন্ত্রণালয়ের কাজের পরিকল্পনা এবং অগ্রগতি নিয়ে আজকে মতবিনিময় করেছি। প্রধানমন্ত্রী দীর্ঘক্ষণ সময় নিয়ে আমাদের কথা শুনেছেন। বিশেষ করে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কীভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে তিনি দীর্ঘক্ষণ কথা বলেছেন। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সব প্রচার মাধ্যমকে কীভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকে কীভাবে কাজে লাগাতে পারি, সে বিষয়ে পরিকল্পনা সাজানোর দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।”

জহির উদ্দিন স্বপন আরও বলেন, “একটা তথ্যপ্রযুক্তি নির্ভর কমিউনিকেশন সিস্টেমের মধ্যে সারা পৃথিবী এখন প্রবেশ করেছে। আমরা সেই আলোকে বিটিভিকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তরিত করতে চাই। বিমূর্তভাবে এই পর্যন্ত আমাদের লক্ষ্য। এটাকে কীভাবে মূর্তমান করব সে বিষয়ে আমরা হোমওয়ার্ক করব।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কমলাপুর রেলওয়ে স্টেশনে কমেছে যাত্রীর ভিড়, স্বস্তিতে যাত্রীরা
কমলাপুর রেলওয়ে স্টেশনে কমেছে যাত্রীর ভিড়, স্বস্তিতে যাত্রীরা
নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিতে সড়ক খাতে নজিরবিহীন সমন্বিত উদ্যোগ
নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিতে সড়ক খাতে নজিরবিহীন সমন্বিত উদ্যোগ
অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা, টাকা ফেরত যাত্রীদের
অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা, টাকা ফেরত যাত্রীদের