• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জ্বালানি লোডিংয়ের অনুমতি মিলেছে, সহসাই জাতীয় গ্রিডে সরবরাহের আশা দায়িত্ব নিলেন নতুন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাউশির ডিজির অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রফেসর সোহেল হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান মামলার জট কমাতে ৮৭১ আদালত ও ২৩২ বিচারক পদ: আইনমন্ত্রী প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন শুক্রবার

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পি.এম.
৫০তম বিসিএস। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

পিএসসির পরিকল্পনা অনুযায়ী, ৯ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়ে সম্ভাব্য ফল প্রকাশ করা হবে ৩০ জুলাই। এরপর ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে এবং ২৫ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কমিশন এক বছরের মধ্যে পুরো বিসিএস প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে।

এর আগে গত ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।

৫০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭৫৫টি এবং নন-ক্যাডারে ৩৯৫টিসহ মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে ৬৫০ জন, প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং শিক্ষা ক্যাডারে ১৮৫ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে।

প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পিএসসির প্রধান কার্যালয়ে। কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শ্রুতিলেখকের জন্য আবেদন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রতিবন্ধী প্রার্থীর লিখিত পরীক্ষায় শ্রুতিলেখক প্রয়োজন, তাদের চাহিদা অনুযায়ী পিএসসি শ্রুতিলেখক নিয়োগ করবে। এ জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের আগামী ১০ মার্চ অফিস সময়ের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় আবেদন করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে অনলাইন আবেদনপত্র (BPSC Form-1)-এর কপি, দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি, সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদত্ত প্রতিবন্ধিতার সনদ বা সুবর্ণ নাগরিক সনদ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা সম্ভব হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদনকারীকে কেবল পিএসসি অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, আবেদন করুন এখনই
কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, আবেদন করুন এখনই
টেলিযোগাযোগ অধিদপ্তরে চাকরি, মাধ্যমিক পাসেই আবেদন
টেলিযোগাযোগ অধিদপ্তরে চাকরি, মাধ্যমিক পাসেই আবেদন
এসএসসি পাসে ১০ হাজার কনস্টেবল নিয়োগ, আবেদন আগামীকাল থেকে
এসএসসি পাসে ১০ হাজার কনস্টেবল নিয়োগ, আবেদন আগামীকাল থেকে