• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ এ.এম.
প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা নিচ্ছেন ফরিদা আক্তার ববিতা- ছবি: সংগৃহীত

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মানান একুশে পদক-২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করেন তিনি।

এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘একুশে পদক’ দেওয়া হয়েছে। 

ফরিদা আক্তার ববিতা সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, অভিনয় বিভাগে মনোনীত হয়েছেন। অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার চারুকলায় নির্বাচিত হয়েছেন। প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম স্থাপত্যে মনোনয়ন পেয়েছেন। কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু সংগীতে (মরণোত্তর) সম্মাননা পাচ্ছেন।

অর্থী আহমেদ  নৃত্যে স্বীকৃতি পেয়েছেন এবং পালাগানে সম্মানিত হয়েছেন ইসলাম উদ্দিন পালাকার। শফিক রেহমান সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন। শিক্ষাক্ষেত্রে পেয়েছেন অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে স্বীকৃতি পেয়েছেন তেজস হালদার জস।

আর সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কে ‘একুশে পদক-২০২৬’-এ ভূষিত করা হয়েছে। 

একুশে পদক অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়া ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি উচ্চপদস্থ সামরিক, মন্ত্রিসভার সদস্য ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী