• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গণভোটের সংশোধিত ফলে ভোট কমলো যত

নিজস্ব প্রতিবেদক    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন ঘিরে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত হিসাব অনুযায়ী, প্রায় পৌনে ১০ লাখ ‘হ্যাঁ’ ভোট কমেছে। একই সঙ্গে মোট প্রদত্ত ভোটও কমেছে প্রায় ১১ লাখ।

বুধবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা সংশোধনী বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সংবিধান সংস্কারের প্রস্তাবে জনগণের সম্মতি রয়েছে কি না—এ প্রশ্নে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। এর ফলাফল ১৩ ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশিত হয়েছিল।

প্রথম গেজেট অনুযায়ী ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি। সংশোধিত গেজেটে তা কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০। ‘না’ ভোটের সংখ্যা আগে ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬; সংশোধনের পর তা হয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১।

প্রথম ঘোষণায় ‘হ্যাঁ’ ও ‘না’ মিলিয়ে মোট ভোট ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি। সংশোধনের পর মোট ভোট কমে দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭।

ভোট বাতিলের সংখ্যাতেও পরিবর্তন এসেছে। আগের তালিকায় বাতিল ভোট ছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি, যা সংশোধিত তালিকায় বেড়ে হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি—অর্থাৎ ১২ হাজার ৫৫৯টি বেশি।

বাতিল ভোট বাদ দিয়ে পূর্বের হিসাবে বৈধ ভোট ছিল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬। সংশোধিত হিসাবে বৈধ ভোটের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ